মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় স্বামীদের পর এবার করোনা আক্রান্ত হয়েছেন স্ত্রীরাও। উপজেলার আকবর নগর ও ইছাপুরা গ্রামে স্বামীদের পর মঙ্গলবার দুপুরে স্ত্রীদের করোনা শনাক্ত হয়। মঙ্গলবার দুপুর ২ টার দিকে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ৪-৫ দিন আগে উপজেলার আকবর নগর গ্রামের এক ব্যক্তির করোনা শনাক্ত হয়। একই সময়ে উপজেলার ইছাপুরা গ্রামের আরেক ব্যক্তির করোনা শনাক্ত হয়। এতে ওই দুই ব্যক্তির পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে মঙ্গলবার দুপুরে ইছাপুরা ও আকবর নগর গ্রামের ওই দুই ব্যক্তির স্ত্রীদেরও করোনা শনাক্ত হয়েছে।
তিনি আরো জানান, আকবর নগরে করোনা আক্রান্ত স্বামীকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ও ইছাপুরা গ্রামে আক্রান্ত স্বামীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তাদের স্ত্রীদের আনা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে।
