করোনার উপসর্গের যুবককে আইসোলেশনে যেতে বলায় চম্পট

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০৮:৫১ পিএম

দিনাজপুরের বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার গাজীপুর  ফেরত করোনার উপসর্গ নিয়ে আসে শরিফুল ইসলাম (২০) নামের এক যুবক। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উপসর্গ দেখে শরিফুলকে আইসোলেশন সেন্টারে ভর্তি করতে বলে দায়িত্বরতদের।

আইসোলেশনে ভর্তির কথা শুনে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চম্পট দিয়েছে শরিফুল। শরিফুল হাকিমপুর উপজেলার ইটাই আদর্শগ্রামের সারোয়ার হোসেনের ছেলে। 

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদি জানান, শরিফুল গত দুই দিন আগে জ্বর ও কাশ নিয়ে গাজীপুর থেকে নবাবগঞ্জ উপজেলায় তার বোনের বাড়িতে আসে। কিন্তু করোনার উপসর্গ থাকায় সোমবার শরিফুলকে বাড়িতে পাঠিয়ে দেয় তার বোন।

মঙ্গলবার বিকেলে জ্বর ও কাশি নিয়ে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাছে যায় শরিফুল। চিকিৎসকরা শরিফুলের মাঝে করোনার উপসর্গ দেখে বিষয়টি স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেনে কে জানায়। স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন সবকিছু শুনে শরিফুলকে আইসোলেশনে ভর্তি করার নির্দেশ দেন সংশ্লিষ্টদের। 

ডা. সোলায়মান হোসেন আরো জানান, আইসোলেশনে ভর্তি হাবার কথা শুনেই হাসপাতাল থেকে পালিয়ে যায় শরিফুল। বিষয়টি তিনি তৎক্ষণাৎ হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদকে জানান। 

হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ জানান, শরিফুলকে খোঁজা হচ্ছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত