মাগুরায় প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির গ্রাম লকডাউন

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০৪:০০ পিএম

মাগুরায় করোনা আক্রান্ত ব্যক্তির গ্রামকে বুধবার দুপুরে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

মাগুরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান জানান, মাগুরা সদর উপজেলার ওই গ্রামে গাজীপুর থেকে আসা এক পোশাকশ্রমিকের শরীরে করোনা শনাক্ত হওয়ায় দুপুর ১২টায় লকডাউন ঘোষণা করা হয়েছে।

সকালে জেলা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা ও পুলিশের কর্মকর্তাদের উপস্থিতিতে এ লকডাউন ঘোষণা করা হয়। লকডাউনের পাশাপাশি গোটা আঠারোখাদা ইউনিয়নে স্বাস্থ্য তদারকির বাড়ানোর পাশাপাশি এ সম্পর্কিত নজরদারি আরও কঠোর করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে মাগুরার সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, মাগুরায় এ পর্যন্ত ১০২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত নমুনার মধ্যে ৯১ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। যার মধ্যে মাগুরায় এই প্রথম একজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়।

৩০ বছর বয়সী আক্রান্ত ব্যক্তি একজন গার্মেন্টসকর্মী। তিনিসহ ওই পরিবারের ৪ জন সম্প্রতি গাজীপুর থেকে মাগুরার নিজ বাড়ি সদরের আঠারখাদা ইউনিয়নের মৃগিডাঙ্গা গ্রামে এসেছেন।

তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা  হয়েছিলো। আক্রান্ত ব্যক্তির শরীরে কোন উপসর্গ না থাকলেও মঙ্গলবার স্বাস্থ্য বিভাগ গাজীপুর ফেরত ওই পরিবারের ৪ সদস্যের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল্যাবে পাঠানো হয়। যেখান থেকে ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত