করোনা মোকাবিলায় বড় অঙ্কের অর্থ সহায়তা বেলের

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ১০:৩৪ এএম

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় এরই মধ্যে সাহায্যের হাত বাড়িয়েছেন ইউরোপের নামি-দামি ফুটবলারদের সবাই। এই লড়াইয়ে এবার এগিয়ে আসলেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার গ্যারেথ বেল।

করোনাভাইরাস মোকাবিলায় ওয়েলস ও স্পেনের হাসাপাতালে মোটা ১০ লাখ ইউরোর বেশি অর্থ সহায়তা দিচ্ছেন আক্রমণভাগের এই ফুটবলার। জন্মস্থান কার্ডিফের ইউনিভার্সিটি হসপিটাল অব ওয়েলস হাসপাতালের রোগী ও স্বাস্থ্যকর্মীদের সহায়তায় দিয়েছেন ৫ লাখ পাউন্ড।

বেলের ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে ইসএসপিএন জানিয়েছে, তারকা এই উইঙ্গার সম পরিমাণ অর্থ সহায়তা দিচ্ছেন মাদ্রিদের স্বাস্থ্যসেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোতেও। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে জানানো হবে।

করোনাভাইরাসে ভোগা দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম। আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় স্থানে আছে দেশটি। এর মধ্যে অবস্থা বেশি খারাপ মাদ্রিদের। এখানে করোনা আক্রান্ত রোগী প্রায় ৬০ হাজার, আর মৃতের সংখ্যা ৭ হাজারের বেশি।

করোনাভাইরাস মোকাবিলায় নিজ দেশ আর্জেন্টিনা ও স্পেনের বার্সেলোনা হাসপাতালের জন্য মোটা অঙ্কের অর্থ সহায়তা দেন লিওনেল মেসি। করোনা মোকাবিলায় বড় অঙ্কের অর্থ সহায়তা দিয়েছেন জুভেন্তাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত