ফাঁকা মাঠে খেলা নিয়ে কী ভাবছেন শচীন

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ১১:৫৯ পিএম

ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার শুক্রবার ৪৭ বছরে পা দিচ্ছেন। করোনাভাইরাসের এই মহামারির মধ্যে অবশ্য ব্যাটিং ঈশ্বর নিজের জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন। তা এই সময়ে ক্রিকেট মাঠে গড়ানো নিয়ে কী ভাবছেন তিনি?

করোনার কারণে ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ আইপিএল শুরু করা যায়নি। অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত রয়েছে তা। ১৩ মার্চ শেষ আন্তর্জাতিক ম্যাচ দেখেছিল দর্শকেরা।

এই বিরতি যাবে দীর্ঘ না হয় সে জন্য ফাঁকা মাঠে খেলা আয়োজনের কথা বলছেন কেউ কেউ। তবে শচীন এ প্রস্তাবের পক্ষে নন। লিটল মাস্টার বলছেন, ‘ক্রিকেট প্রতিযোগিতামূলক খেলা। ক্রিকেটার হিসেবে প্রত্যেকেই ভরা গ্যালারির সামনে পারফরম্যান্স করতে চায়।’

‘একটা দারুণ শট খেললে দর্শকেরা যখন গ্যালারিতে চিৎকার করে সেটা তৃপ্তি দেয়। সে কারণেই ফাঁকা মাঠে খেলা ক্রিকেটারদের কাছে যন্ত্রণাদায়ক। গ্যালারিতে দর্শক ছাড়া ক্রিকেট আমি ভাবতেই পারি না।’- বলেন শচীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত