দক্ষিণ আমেরিকা অঞ্চলে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ব্রাজিলে। দেশটির দরিদ্র পরিবারগুলোকে সহায়তার জন্য কাজ করছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। এই কাজে ফেডারেশনের সঙ্গে যোগ দিয়েছেন পিএসজিতে খেলা নেইমার। নেইমার ছাড়াও আছেন লিভারপুলের অ্যালিসন বেকারসহ ব্রাজিলের অন্যান্য খেলোয়াড় ও কোচ। মোট ৫৭ জন খেলোয়াড় ও স্টাফ যুক্ত হয়েছেন ফেডারেশনে সঙ্গে। এ তালিকায় আছেন বার্সার সাবেক ডিফেন্ডার দানি আলভেসও। এখন পর্যন্ত তারা সবাই মিলে ২.৫ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়েল (প্রায় ৪ লাখ ৬০ হাজার মার্কিন ডলার) অনুদান দিয়েছেন। ইন্টারনেট।
×
