করোনায় সিনেটর এলিজাবেথ ওয়ারেনের ভাইয়ের মৃত্যু

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ০৯:৪৩ এএম

মার্কিন নির্বাচনের দৌড় থেকে ছিটকে পড়া প্রভাবশালী ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেনের বড় ভাই নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সিএনএন জানায়, ওয়ারেনের ভাই ৮৬ বছর বয়সী ডোনাল্ড রিড হেরিং ছিলেন মার্কিন বিমানবাহিনীর পাইলট। ভিয়েতনাম যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি। সেসময় শতাধিক বার অভিযানে অংশ নেন হেরিং। 

মঙ্গলবার রাতে করোনায় আক্রান্ত হন হেরিং। যদিও ওয়ারেন বিষয়টি জানান বৃহস্পতিবার, যেদিন তার ভাই মারা যান। 

 ম্যাসাচুসেটসের সিনেটর ওয়ারেন করোনা প্রতিরোধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচক। প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে লড়ার জন্য ডেমোক্র্যাট দল থেকে প্রার্থীর হওয়ার দৌড়ে ছিলেন ওয়ারেন। এ বছরের শুরুতেও বোনের নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন ভাই হেরিং।

এদিকে হঠাৎ করে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা আবার বেড়ে গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিকে কভিড-১৯ এ মারা গেছে ৩ হাজার ১৭৬ জন।

ফলে মৃত ও আক্রান্তের তালিকায় আগেই শীর্ষে অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৭৫৯ জন। নতুন আক্রান্তের সংখ্যা প্রায় ২৭ হাজার। মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৬৬ হাজার ৬০০ ছাড়িয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত