ঝিনাইদহে প্রথম করোনা আক্রান্ত দুই রোগী শনাক্ত

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১২:৩৩ পিএম

ঝিনাইদহে প্রথম ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে এ জন পুরুষ ও একজন নারী।

শনিবার সকাল ১০টায় ১৯ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ২ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে।

তারা হলেন- ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার এক নারী। তিনি গত ২০ এপ্রিল ঢাকা থেকে এসেছেন। অপরজনের বাড়ি কালীগঞ্জ উপজেলার মোল্যাডাঙ্গা গ্রামে। তিনি ফরিদপুর থেকে বাড়িতে এসেছিলেন।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গত ২২ এপ্রিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষার জন্য ২৯ জনের নমুনা পাঠানো হয়। তার মধ্যে এক নারী ও একজন পুরুষ করোনা শনাক্ত হয়েছে । তিনি আরও বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত