করোনাভাইরাস সংক্রমণের মধ্যে সীমিত পরিসরে উচ্চ ও অধস্তন আদালতে মামলা শুনানির যে সিদ্ধান্ত নিয়েছিল সুপ্রিম কোর্ট সেটি স্থগিত করেছে। গতকাল শনিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনিবার্য কারণ এবং বিভিন্ন আইনজীবী ও ঢাকা, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে স্বল্প পরিসরে আদালত পরিচালনার দুটি সিদ্ধান্ত (গত ২৩ এপ্রিল) ২৭ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হলো।
×
