গ্রামে মুরগি খেতে এসে ধরা পড়লো অজগর

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ০২:২৯ পিএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি অভয়ারণ্যে রবিবার সকালে একটি অজগর সাপ অবমুক্ত করা হয়। অজগরটি প্রায় ৮ ফুট লম্বা এবং ওজন প্রায় ৫ কেজি। 

জানা যায়, চুনতি ইউনিয়নের রশিদারঘোনা এলাকায় ইউপি সদস্য ফরিদ উদ্দিনের বাড়ির পেছনে মুরগির বাচ্চা খেতে আসলে বাড়ির লোকজন দেখতে পায়।

বাড়ির মালিক ফরিদ উদ্দিন জানান, সাপটি কেউ কেউ মেরে ফেলতে চাইলে আমি সাপটিকে উদ্ধার করে অভয়ারণ্য কর্মকর্তাদের খবর দেই।

এ ব্যাপারে চুনতি অভয়ারণ্যে রেঞ্জ কর্মকর্তা মঞ্জু আলম জানান, খবর পেয়ে সাপটিকে আমরা চুনতি উদ্ধার করে নিয়ে আসি। খাদ্যের সন্ধানে এসে সাপটি মানুষের হাতে ধরা পড়ে। চুনতি অভয়ারণ্যের ভেতর প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রের নিকটে অজগরটিকে অবমুক্ত করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত