হাট-বাজারের চৌহদ্দি থেকে কাঁচাবাজার স্থানান্তরের নির্দেশ

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ০৫:৩৮ এএম

করোনাভাইরাসের প্রাদুর্ভাবকালীন মূল হাট ও বাজারের চৌহদ্দি থেকে কাঁচাবাজার, মাছবাজার, শাকসবজির বাজারগুলো স্থানান্তরের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। গতকাল রবিবার দেশের সব জেলায় ভূমি মন্ত্রণালয়ের পাঠানো এ সংক্রান্ত এক চিঠিতে নিকটবর্তী সরকারি খাস বা অন্য কোনো সুবিধাজনক স্থানে এই আপৎকালের জন্য বাজার স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

নির্দেশে স্থানান্তরিত হাট-বাজারে ক্রেতা ও বিক্রেতার সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় স্বাস্থ্য বিভাগ এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহায়তা গ্রহণ করার কথাও বলা হয়েছে।

উল্লেখ্য, বিশেষ ক্ষেত্রে কিছু সৃষ্ট হাট ও বাজারের ব্যবস্থাপনা বর্তমানে স্থানীয় সরকার বিভাগকেও দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত