আখাউড়া রেলওয়ে স্টেশনে ভবঘুরের করোনা শনাক্ত

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ০৪:৪৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনের এক ভবঘুরের করোনা শনাক্ত হয়েছে।  ব্রাহ্মণবাড়িয়ার বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশনে নেওয়ার জন্য সোমবার বেলা পৌনে ১টার দিকে তাকে সরকারি অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়। তবে তার কোনো উপসর্গ নেই।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই ব্যক্তির বাড়ি কুমিল্লার লাকসামের হরিচর গ্রামে। তিনি আখাউড়া রেলওয়ে স্টেশনেই থাকতেন। সম্প্রতি ভৈরবের এক ব্যক্তির সঙ্গে তার চলেফেরা দেখে স্থানীয় লোকজন সংশ্লিষ্টদের খবর দেন। গত ২২ এপ্রিল ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে যেখানে থাকেন সেখানেই অবস্থানের জন্য বলা হয়। নমুনার ফল পজিটিভ আসার পরপরই সোমবার দুপুরে স্টেশনে ছুটে যান আখাউড়ার ইউএএনওসহ হাসপাতালসংশ্লিষ্টরা। এ সময় তাকে খুঁজে বের করে আইসোলেশনে রাখার জন্য ব্রাহ্মণবাড়িয়ার নেওয়া হয়।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা জানান, করোনা পজেটিভ হওয়ার খবর পেয়ে তাকে খুঁজে বের করে আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করা হয়। কারা কারা তার সংস্পর্শে এসেছিলেন তাদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত