সোনারগাঁয়ে দরিদ্র ও কর্মহীনদের মধ্যে বেঙ্গল সিমেন্টের ত্রাণ বিতরণ

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ০৭:৫৪ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তিনটি ইউনিয়নে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া এক হাজার দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছে বেঙ্গল সিমেন্ট লিমিটেড কর্তৃপক্ষ।

সোমবার দুপুরে বেঙ্গল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানটি উপজেলার বারদী, নোয়াগাঁও এবং জামপুর ইউনিয়নে এই ত্রাণ সহায়তা প্রদান করে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বেঙ্গল সিমেন্ট লিমিটেড এর মহাব্যবস্থাপক প্রকৌশলী মিজানুর রহমান ত্রাণগুলো মানুষের হাতে তুলে দেন।

এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও অন্যান্য জনপ্রতিনিধিরাসহ স্বেচ্ছাসেবকেরা এই কাজে সহযোগিতা করেন।

মিজানুর রহমান জানান, প্রতিটি পরিবারের অন্তত দশদিনের খাবারের চাহিদা এতে পূরণ হবে এবং পর্যায়ক্রমে এই সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে এবং সুস্থ থাকতে সরকারের নির্দেশনা মেনে নিজ নিজ ঘরে থাকতে এলাকার মানুষের প্রতি আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত