প্রধান বিচারপতির সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ০৬:২০ এএম

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গতকাল সোমবার বিকেলে প্রধান বিচারপতির বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রধান বিচারপতি আইজিপিকে আন্তরিক অভিনন্দন জানান এবং তার সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করেন। আইজিপি তার দায়িত্ব পালনকালে প্রধান বিচারপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত