করোনা: মুম্বাইয়ে বয়স্ক পুলিশ সদস্যদের ঘরে থাকার নির্দেশ

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ০৫:৫২ পিএম

ভারতের মুম্বাইয়ে ৫৫ এর বেশি বয়সী পুলিশ সদস্যদের ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। ৩ মে লকডাউন শেষ না হওয়া পর্যন্ত বয়স্ক পুলিশ সদস্যরা ঘরেই অবস্থান করবেন। বিবিসির খবর।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সোমবার ৫৬ বছর বয়সী এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপরেই বয়স্ক পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় এই নির্দেশনা আসে।

দেশটিতে সবচেয়ে করোনা আক্রান্ত রাজ্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই। মঙ্গলবার রাজ্যটিতে নতুন করে ৫২২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। 

এখন পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫৯০ জনে। যার মধ্যে মারা গেছেন ৩৬৯ জন।   

এদিকে সোমবার রাত পর্যন্ত তথ্য দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কভিড-১৯ এ ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ৫৮ জনের, যা একদিনে সর্বোচ্চ। করোনায় এই নিয়ে টানা তিন দিন দেশটিতে ৫০ জনের বেশি মৃত্যু হলো। তাতে ভারতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৭। দেশটিতে মোট আক্রান্ত ৩০ হাজার ছুঁই ছুঁই করছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত