যশোরে নতুন করে আরও ১০ জনের শরীরের করোনা সংক্রমণের নমুনা পাওয়া গেছে। এর মধ্যে দুই জন চিকিৎসক ও তিন জন সেবিকা রয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হলো।
সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের পরীক্ষাগারে যশোরসহ আশপাশের আরও দুটি জেলার মোট ৭২ টি করোনা সন্দেহ রোগীর নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৮ টি নমুনার পজেটিভ ফলাফল মঙ্গলবার সকালে জানানো হয়।
এর মধ্যে যশোরের ৪৭ টি নমুনার মধ্যে ১০ টি ও ঝিনাইদহের ২৩ টি নমুনার মধ্যে ৮ টি পজেটিভ রেজাল্ট পাওয়া যায়। মাগুরা জেলার ২টি নমুনা পরীক্ষা করে নেগেটিভ এসেছে।
যবিপ্রবি জেনোম সেন্টারে বৃহত্তর যশোরের চারটি জেলার করোনা সন্দেহ রোগীদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। জেলাগুলো হলো যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলা।
