বিশ্বমানের ভেন্টিলেটর তৈরি করেছে বাংলাদেশ : পলক

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০৬:০৫ এএম

নির্দিষ্ট সময়ের মধ্যে দেশেই বিশ্বমানের ভেন্টিলেটর ওয়াল্টন তৈরি করেছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল মঙ্গলবার ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে ওয়াল্টনের তৈরি ডব্লিউপিবি ৫৬০ মডেলের ভেন্টিলেটরের প্রোটোটাইপের ক্লিনিক্যাল ট্রায়াল কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশের ল্যাবে দেশের তরুণ উদ্ভাবকরা মোট ১৮টি বিভিন্ন মডেলের ভেন্টিলেটর তৈরি করেছেন। আমরা শিগগিরই এগুলো ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য পাঠাব। ওয়াল্টন মেডট্রনিকের সহায়তায় ডব্লিউপিবি ৫৬০ ভেন্টিলেটর ছাড়াও তাদের নিজেদের উদ্ভাবনী শক্তি দিয়ে আরও দুটি মডেলের ভেন্টিলেটর তৈরি করেছে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা আশা করছি, করোনা মহামারী দ্রুতই শেষ হবে। কিন্তু মহামারী দীর্ঘ হলে আমরা দেশে তৈরি মানসম্মত ভেন্টিলেটরের চাহিদা পূরণ করতে সক্ষম হব। ইতিমধ্যে এটুআই ইনোভেশন ল্যাব থেকে ১৮টি ভেন্টিলেটর তৈরি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত