করোনা মোকাবিলায় বেশি বেশি টেস্টের দিকে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। দিনে ৫০ লাখ মানুষকে করোনা টেস্ট করার হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নভেল করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৮ হাজার ৩৫১ জন। আক্রান্তের সংখ্যা ১০ লাখ ১২ হাজার ছাড়িয়ে গেছে, যা বিশ্বের মোট আক্রান্তের এক-তৃতীয়াংশ।
দুইটি কারণে দেশটিতে এত বেশি আক্রান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একে দেশটিতে অধিক জনসংখ্যা, এরপর শুরু থেকেই বেশি বেশি টেস্টের দিকে নজর দিয়েছে মার্কিন সরকার। করোনা রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বেশি বেশি টেস্টের জন্য একাধিকবার আহ্বান করে।
গত দুইমাসে কভিড ট্র্যাকিং প্রজেক্ট চালিয়ে ৫ লাখ ৮০ হাজারের মতো মানুষের টেস্ট করা হয়েছে। টেস্টের সংখ্যায় এগিয়ে আছে ইতালি, ১২ লাখের বেশি। হাজারে ৩০.৬ জনের মধ্য টেস্ট চালায় দেশটি আর যুক্তরাষ্ট্র ১৬.৬ জন।
তবে টেস্টের সংখ্যা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, শিগগিরই দিনে ৫০ লাখ মানুষের টেস্ট করানো হবে। এখন দিনে দুই লাখ মানুষের টেস্ট চালিয়ে যাচ্ছে দেশটি।
