করোনা চিকিৎসায় রেমিডিসিভির'র অনুমোদন দেবে যুক্তরাষ্ট্র

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০১:৫৫ এএম

করোনাভাইরাসের চিকিৎসায় যুক্তরাষ্টের স্বাস্থ্য অধিদপ্তর রেমিডিসিভির এর অনুমোদন দিতে যাচ্ছে বলে জানিয়েছে এএফপি। 

এর আগে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে গুরুতর অসুস্থ করোনা রোগীদের চিকিৎসায় অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির পরীক্ষামূলক প্রয়োগে প্রায় দুই-তৃতীয়াংশ রোগীর অবস্থার উন্নতি ঘটেছে বলে যুক্তরাষ্ট্রের বায়োটেকনোলজি কোম্পানি গিলিড সায়েন্স জানায়। তাদের তৈরি করা এই ওষুধ ৬৮ জনের ওপর পরীক্ষায় এই ফল পাওয়া গেছে বলে জানায় এএফপি।

তবে এ ওষুধ গ্রহণযোগ্য নয় বলে আপত্তি জানায় চীন। এরপর বুধবার যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ চিকিৎসক ও বিজ্ঞানী অ্যান্থনি ফসি জানান, রেমিডিসিভির করোনা আক্রান্তদের সারিয়ে তুলতে যে কার্যকর ভূমিকা রাখে তা পরিষ্কার।

হোয়াইট হাউসে তিনি বলেন, এ ওষুধ করোনাকে আটকে দিতে পারে। 

ফসি ট্রাম্পের করোনা মোকাবিলায় গঠিত টাস্কফোর্সের একজন সদস্য। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত