করোনাভাইরাস ও লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে চট্টগ্রামের বাঁশখালী থানার পুলিশ। পুলিশ প্রথমে সাদা পোশাকে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে পরে আবার খাদ্যসামগ্রী নিয়ে হাজির হচ্ছে।
গতকাল বুধবার বিকেলে পৌরসভার উত্তর জলদী এলাকায় খাদ্যসামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. আফরুজুল হক টুটুল, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মফিজউদ্দিন, বাঁশখালী থানার ওসি রেজাউল করিম মজুমদার, পরিদর্শক (তদন্ত) কামাল উদ্দীনসহ পুলিশের অন্য কর্মকর্তারা।
