দেশে ৭ হাজারের বেশি করোনা আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছে। এর মধ্যে রাজধানীতে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক।
প্রাপ্ত তথ্য অনুসারে, ঢাকায় এখন সর্বোচ্চ সংক্রমণ হচ্ছে রাজারবাগে। সেখানে ১৩০ জন আক্রান্ত বলে সরকারি হিসেবে পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে রাজারবাগ পুলিশ লাইনসের অনেক সদস্যের আক্রান্তের খবর পাওয়া গেছে।
এরপরই রয়েছে যাত্রাবাড়ি, এ এলাকায় ৭৭ জন করোনাভাইরাস রোগী আছেন। লালবাগে ৭৬ জন।
উত্তরায় এখন পর্যন্ত ৫৫ জন আক্রান্ত। মহাখালীতে ৫৯ জন এবং মোহাম্মদপুরে ৬৩ জন আক্রান্ত। শাহবাগে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে ৪৯ জন। মুগদায় ৫৩ জন রোগী আছেন।
মিটফোর্ডে ৩৮, মগবাজারে ৩৬ জন আক্রান্ত রয়েছেন।
শাখারীবাজারে ২৮ জন আক্রান্ত। বাসাবোতে আছে ৩২জন করোনাভাইরাস রোগী। চানখারপুলে ২৯ জন এবং চকবাজারে ৩২ জন আক্রান্ত আছেন।
ধানমন্ডিতে এখন পর্যন্ত ধরা পড়েছে ৩৭ জনের কভিড-১৯। গেন্ডারিয়ায় ৩৬ জন, গোপীবাগে ১৮ জন, গ্রীন রোডে ১২ জন, গুলশানে ২৫ জন, হাজারিবাগে ৩৫ জন আক্রান্ত।
এ দিকে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৭,১০৩ জন, মৃত ১৬৩ জন।
