চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকেই করোনাভাইরাস ছড়িয়েছে- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্য নাকচ করে দিয়েছে খোদ দেশটির গোয়েন্দা সংস্থা সিআইএ।
সংস্থাটি বৃহস্পতিবার বলেছে, অবশেষে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, চীন থেকে শুরু হয়ে বিশব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস মানবসৃষ্ট নয় বা এটি জিনগত ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি করা হয়নি।
জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘পুরো গোয়েন্দা গোষ্ঠী চীন থেকে উদ্ভূত কভিড-১৯ এর ব্যাপারে মার্কিন নীতিনির্ধারক এবং প্রতিক্রিয়াদানকারীদের ধারাবাহিকভাবে সমালোচনা করে আসছে।’
‘একই সঙ্গে গোয়েন্দা সম্প্রদায়, বিস্তৃত বৈজ্ঞানিক ঐকমত্যের সঙ্গে মিলিয়ে ঘোষণা করছে যে, কভিড-১৯ ভাইরাস মানবসৃষ্ট নয় বা জিনগতভাবে সংশোধিত হয়নি’ যোগ করা হয় বিবৃতিতে।
এদিকে হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প জানান, তথ্যপ্রমাণ দেখে তার মধ্যে ‘খুবই আত্মবিশ্বাস’ সৃষ্টি হয়েছে যে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকেই ভাইরাসটি ছড়িয়েছে।
তিনি দাবি করেন, ‘এ ব্যাপারে আমার কাছে তথ্যপ্রমাণ আছে।’ তবে এ ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলতে রাজি হননি ট্রাম্প।
