মুন্সীগঞ্জে শুক্রবার একদিনেই দুই চিকিৎসকসহ সাত স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সর্বমোট জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৩ জনের।
শুক্রবার বেলা ১২টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলার গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন নার্সের করোনা শনাক্ত হয়।
এছাড়া মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের একজন ব্রাদার ও সিভিল সার্জন কার্যালয়ের একজন স্টাফের করোনা শনাক্ত হয়েছে।
