আরও তিনটি প্রতিষ্ঠানকে করোনা পরীক্ষার অনুমতি

আপডেট : ০১ মে ২০২০, ০৬:১৫ পিএম

দেশে আরও দুটি হাসপাতালসহ তিনটি প্রতিষ্ঠানের ল্যাবরেটরিতে নতুন করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্তে নমুনা পরীক্ষার অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই নিয়ে মোট ৩১টি প্রতিষ্ঠানের গবেষণাগারে কোভিড-১৯ পরীক্ষার অনুমতি দেওয়া হলো।

কোভিড-১৯ পরীক্ষার অনুমতি পাওয়া নতুন প্রতিষ্ঠানগুলো হলো- কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন-নিপসম।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা নিয়মিত সংবাদ বুলেটিনে এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকায় ১৫টি এবং ঢাকার বাইরে ১৬টি প্রতিষ্ঠানে এই পরীক্ষা হচ্ছে। গবেষণাগার বাড়তে থাকায় নমুনা পরীক্ষার সংখ্যাও বাড়ছে। আমাদের লক্ষ্য আরও বেশি পরিমাণ নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা।

নতুনগুলোসহ সব গবেষণাগারে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৭৩টি নমুনা পরীক্ষা হয়েছে বলে তিনি জানান।

দেশে এখন পর্যন্ত ৮ হাজার ২৩৮ নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১৭০ জন। সংক্রমণ ঠেকাতে সর্বোচ্চ পরিমাণ পরীক্ষার ওপর গুরুত্ব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত