মুন্সীগঞ্জে ত্রাণের দাবিতে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মানববন্ধন

আপডেট : ০২ মে ২০২০, ০৯:৫৩ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের মীরেরগাঁও আশ্রয়ণ প্রকল্পে শনিবার ত্রাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের শতাধিক নারী-পুরুষ সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত এ মানববন্ধন করে। এ সময় কর্মহীন হয়ে পড়া বাসিন্দাদের ত্রাণ সহায়তা বাড়ানোর দাবি জানান। 

মীরেরগাঁও আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা অভিযোগ করেন, সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে তাদের যে পরিমাণ ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এমতাবস্থায় অনাহারে-অর্ধাহারে মানবেতর দিন কাটাচ্ছে সেখানকার বাসিন্দারা। 

এ ব্যাপারে টেঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম সালাহউদ্দিন মাষ্টার জানান, মীরেরগাঁও আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সরকারি ভাবে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। তারপরও তারা কেন মানববন্ধন করল-তা বোধগম্য নয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, প্রকল্পের ১৫০ টি পরিবারের মাঝে ইতোমধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পরবর্তীতে বরাদ্দ পেলে অবশ্যই তাদের আবারও ত্রাণ দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত