সরকার গরিব মানুষের ক্ষুধা নিয়ে তামাশা করছে : সেলিম

আপডেট : ০৩ মে ২০২০, ০৬:০১ এএম

করোনাভাইরাস মহামারীর এ সময়ে সরকার মানুষের ক্ষুধা নিয়ে তামাশা করছে বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেছেন, এই ভয়ংকর মহামারীতে দুর্ভিক্ষের মতো অবস্থা মোকাবিলা না করে সরকার গরিব মানুষের ক্ষুধা নিয়ে তামাশা করছে। তামাশা করে এত বড় বিপর্যয় ঠেকাতে পারবে না।

গতকাল শনিবার নিজ নির্বাচনী এলাকা লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ৩ নম্বর ভাদুর ইউনিয়ন ও ৮ নম্বর করপাড়া ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত