দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১৩ পুলিশ সদস্য করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
রবিবার পুলিশের একটি সূত্র জানিয়েছে, এ নিয়ে মোট ৮৫৪ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হলেন।
এর মধ্যে কেবল ঢাকায় প্রায় সাড়ে চারশ’ পুলিশ সদস্যের করোনা ধরা পড়েছে।
এখন পর্যন্ত আইসোলেশনে আছেন ৩১৫ পুলিশ সদস্য। কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ২৫০ জন।
ইতোমধ্যে মারা গেছেন পাঁচজন। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৭ জন।
এদিকে করোনায় দেশে মোট আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৫৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১৭৭ জন।
উল্লেখ্য, দেশে করোনা ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক এবং নার্সের পর পুলিশ সদস্যরাই বেশি করোনা আক্রান্ত হচ্ছেন।
