নিজের প্রাণখোলা হাসি নিয়ন্ত্রণ করতে চান কাজল

আপডেট : ০৩ মে ২০২০, ০৭:০৭ পিএম

করোনাভাইরাসের কারণে বিশ্ব থেকে হাসি উড়ে গিয়েছে মানুষ। সত্যিই ২০২০ শুরু হওয়ার কিছুদিন পর থেকেই আক্রান্ত ও মৃতের সংখ্যা গুনতেই দিন কাটছে মানুষের। ভাইরাসের সংক্রমণে অসংখ্য মানুষের মৃত্যু এবং মৃত্যুভয় জাঁকিয়ে বসেছে মানুষের মনে। তাই এ বছরের বিশ্ব হাসি দিবসের কথাও মাথা থেকে বেরিয়ে গিয়েছে সবার।

কিন্তু দিন তো থেমে থাকবে না। এমন হাসির দিবসে অভিনেত্রী কাজল বসেছিলেন তার সোশ্যাল মিডিয়া পেজে ফ্যানদের সঙ্গে গল্প করতে। কাজল ইনস্টাগ্রাম ও ট্যুইটারে নিজের প্রাণখোলা হাসির একটি কোলাজ ভিডিও পোস্ট করে মনের কথা লিখেছেন। বলেছেন, 'মিশন কন্ট্রোল'-এর কথা। অর্থাৎ, কাজল তার জীবন্ত, প্রাণখোলা হাসিকে নিয়ন্ত্রণ করতে চান নায়িকা। কিন্তু এমন হাসির জন্যই তো কাজলের এত এত ফ্যান।

এদিন ফ্যানদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী। স্বামী অজয় দেবগণ তার জন্য রান্না করেন কিনা, শাহরুখের কোন জিনিসটা তার সবচেয়ে প্রিয়, এমনকি নিজের ক্যারিয়ারের কোন চরিত্রটি কাজলের সবচেয়ে প্রিয় তাও খোলসা করেছেন অভিনেত্রী। বলিউডে এখনও পর্যন্ত কাজলকে শেষ দেখা গিয়েছিল অজয় দেবগণের সঙ্গে 'তানহাজি' ছবিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত