করোনা: হরিয়ানার পর পশ্চিমবঙ্গেও সাংবাদিকদের জন্য ১০ লাখ রুপির বিমা

আপডেট : ০৪ মে ২০২০, ১০:২৬ এএম

করোনাভাইরাসের (কভিড-১৯) ঝুঁকির মধ্যেও কর্মরত সাংবাদিকদের জন্য ভারতের হরিয়ানা রাজ্য সরকারের পর বড় ধরনের আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ।

জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাওয়া প্রত্যেক সাংবাদিককে ১০ লাখ রুপির বিমা করে দেওয়ার ঘোষণা দিয়েছে তারা।

রবিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন, ‘বাংলায় আমাদের সরকার সাংবাদিকসহ প্রথম সারির কভিড-১৯ কর্মীদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত বিমা সুরক্ষা দেওয়ার ঘোষণা করেছে। সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস।’

সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি আরও লিখেন, ‘গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম এবং অবশ্যই নির্ভয়ে কাজ করে যান। সমাজে তাদের অবদানের জন্য আমরা সাংবাদিকদের সম্মান করি। বাংলার সাংবাদিকদের উন্নয়নের স্বার্থে বহু উদ্যোগ নিয়েছে আমাদের সরকার।’

দ্য হিন্দুস্তান টাইমস বাংলা জানায়, পশ্চিমবঙ্গে রবিবার পর্যন্ত ৯২২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। তাদের মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে।

এর আগে ২৩ এপ্রিল এক বিবৃতিতে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার বলেন, ‘করোনাভাইরাসের মহামারির মধ্যে যেসব সাংবাদিক কাজ করছেন, তাদের প্রত্যেককে ১০ লাখ রুপির বিমা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।’

দ্য হিন্দুর সোমবার সকালের লাইভ আপডেট অনুযায়ী, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৪ ৯৬ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৩৮৯ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত