আইসিইউতে করোনা রোগীকে যৌন হেনস্থা, অভিযুক্ত চিকিৎসক!

আপডেট : ০৪ মে ২০২০, ০৫:৫৭ পিএম

হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন এক করোনা রোগী যৌন হেনস্থার শিকার হয়েছেন। ১ মে ভারতের মুম্বাইয়ে এই ঘটনা ঘটেছে। 

সোমবার ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, মুম্বাইয়ের ওখার্ড হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে ৪৪ বছর বয়সী এক পুরুষ রোগীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে ৩৪ বছর বয়সী এক চিকিৎসকের বিরুদ্ধে।  

ঘটনার একদিন আগেই ওই হাসপাতালে যোগ দিয়েছিলেন তিনি। তবে পরদিন থেকে তার ডিউটি শুরু হয়।

দক্ষিণ মুম্বাইয়ের আগরিপাদা পুলিশ জানায়, অভিযুক্ত চিকিৎসককে এখনো গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা যায়নি। করোনা আক্রান্ত হওয়ার সন্দেহে তার কাছে যাওয়া যাচ্ছে না বলে তারা জানায়। তবে ঘরের ভেতরে তিনি কোয়ারেন্টাইনে আছেন, তার উপরে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। 

এদিকে ঘটনার পরপরই ওই চিকিৎসককে চাকরিচ্যুত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার এক বিবৃতিতে তারা বিষয়টি নিশ্চিত করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত