হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসান করোনা আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৫।
তিনি জানান, জেলা প্রশাসক কামরুল হাসানের নমুনা রিপোর্ট ঢাকা থেকে পজিটিভ আসছে। বর্তমানে তিনি হোম কোয়ারান্টাইনে আছেন। অধিকতর নিশ্চিত হওয়ার জন্য তার আরেকটি নমুনা সোমবার আবার ল্যাবে পাঠানো হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ৭টা পর্যন্ত জেলায় ৭৫ জন করোনা রোগী শনাক্তের মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ম্যাজিস্ট্রট, সরকারি কর্মকর্তা' ব্যাংকার মিলে রয়েছেন ৩৭ জন।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল জানান, এর আগে আক্রান্তদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সরকারি হাসপাতালের পাঁচ চিকিৎসক, ছয় নার্সসহ ২৬ জন এবং জেলা ও উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, প্রকৌশলীসহ আট কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া একজন ব্যাংক কর্মকতা ও একজন এনজিও স্বাস্থ্যকর্মীও আছেন।
