পদ্মা সেতুর ৪ হাজার ৩৫০ মিটার দৃশ্যমান

আপডেট : ০৫ মে ২০২০, ০৫:১০ এএম

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে গতকাল সোমবার সকালে পদ্মা সেতুর ২৯তম স্প্যান বসানো হয়েছে। এরই মধ্য দিয়ে সেতুর ৪ হাজার ৩৫০ মিটার দৃশ্যমান হলো। গতকাল সোমবার বেলা ১১টার দিকে সেতুর ১৯ ও ২০ নম্বর পিলারের ওপর ফোর-এ নামে স্প্যানটি বসানো হয়। ২৮তম স্প্যান বসানোর ২৩ দিনের মাথায় এটি বসানো হয়েছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের এ তথ্য নিশ্চিত করে জানান, আর ১২ স্প্যান বসানো হলেই পরিপূর্ণ দৃশ্যমান হবে সেতু। 

সেতুর ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানো হবে। ৪২ পিলারের কাজ সম্পন্ন হয়ে গেছে। ৪১টি স্প্যানের মধ্যে ইতিমধ্যে ৩৯টি স্প্যান পদ্মা সেতু প্রকল্প এলাকায় পৌঁছলেও বাকি দুটি স্প্যান চীনে রয়েছে। ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করা হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। এছাড়া নদী শাসনের কাজ করছে দেশটির আরেক প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত