মুন্সীগঞ্জে মা-বাবাসহ ৭ বছরের শিশু করোনায় আক্রান্ত

আপডেট : ০৫ মে ২০২০, ০৭:৫২ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় মঙ্গলবার একদিনেই মা-বাবাসহ সাত বছরের এক শিশু করোনা শনাক্ত হয়েছে। একই সঙ্গে তার নার্স মা ও বাবার করোনা শনাক্ত হয়েছে একই দিনে।

সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বামী ও সাত বছরের শিশু সন্তানসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরও এক নার্স ও তার স্বামীর করোনা শনাক্ত হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ চিকিৎসক ও ৬ নার্সের করোনা শনাক্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত