প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বশেমুরবিপ্রবির শিক্ষক কর্মচারীদের অনুদান

আপডেট : ০৬ মে ২০২০, ০৫:৪৫ এএম

করোনাভাইরাস সংক্রমণরোধে সরকারের কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক দিনের বেতন (৫ লাখ টাকা) অনুদান দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা।

গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানার হাতে অনুদানের চেক তুলে দেন বশেমুরবিপ্রবির ভারপ্রাপ্ত ভিসি ড. মো. শাহজাহান। এ সময় শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক এসএম গোলাম হায়দার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম টুটুল, কর্মকর্তা পরিষদের সভাপতি মো. নজরুল ইসলাম হীরা, সাধারণ সম্পাদক মো. ওয়ালিদ মিয়া, কর্মচারী পরিষদের সভাপতি মো. তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বিএম আশিক ও স্টোর অফিসার সাইফুল্লাহ রাজু উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত