করোনাভাইরাসের কারণে ভারতে চলমান লকডাউনে কলকাতাসহ দেশটির বিভিন্ন শহরে আটকা পড়া আরও ১৩৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। গতকাল বুধবার সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে ছোট ছোট দলে তারা দেশে ফেরেন। এ নিয়ে ৬ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত ১ হাজার ৩৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আহসান কবির বলেন, ‘ফেরত আসা ১৩৫ জন বাংলাদেশিকে বিশেষ নিরাপত্তায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হচ্ছে।
