মেয়ের সঙ্গে মিথিলার স্বল্পদৈর্ঘ্য সিনেমা, দেখুন …

আপডেট : ০৭ মে ২০২০, ০১:৪২ পিএম

অভিনেত্রী, মডেল, গায়িকা ও সমাজকর্মী— রাফিয়াত রশিদ মিথিলার কত পরিচয়। এবার তিনি নির্মাতা বনে গেলেন।

মাসখানেক ধরে লকডাউন ঘরবন্দী সময় কাটছে মিথিলার। এই সময়ে বানিয়ে ফেললেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

‘দ্য ফরগটেন ওয়ান’ শিরোনামের শর্ট ফিল্মের সঙ্গে জড়িয়ে আছে তার পরিবারের সদস্যরা।

মিথিলার তৈরি শর্ট ফিল্মের গল্পটি লিখেছেন তার বোন মিম রশিদের স্বামী জনপ্রিয় অভিনেতা ইরেশ যাকের। সহযোগিতায় আছেন তার আরেক বোন মিশৌরি রশিদ। চিত্রগ্রহণ, সম্পাদনা ও সংগীতে আছেন মামুন খান।

এ ছবিতে মিথিলার সঙ্গে অভিনয় করেছেন মেয়ে আয়রা। তবে ‘দ্য ফরগটেন ওয়ান’-এর ক্রেডিট লাইনের কোথাও নেই অভিনেত্রীর স্বামী কলকাতার নামি নির্মাতা সৃজিত মুখার্জি।

মিথিলা নিজের ইউটিউব চ্যানেলে ‘দ্য ফরগটেন ওয়ান’ আপলোড করেছেন পয়লা মে।

করোনার জন্য অবরুদ্ধ এই সময়ে মেয়ে আয়রাকে নিয়েই ব্যস্ত মিথিলা। মেয়ে ও সঙ্গীতশিল্পী ভাইয়ের সঙ্গে মিলে গান রেকর্ত করতে দেখা গেছে তাকে। আয়রার ছবি আঁকারও সঙ্গী হয়েছেন। ব্র্যাক ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত সমাজকর্মী হিসেবে বাড়িতে বসেই নিজের দায়িত্ব পালন করে চলেছেন।

গত ডিসেম্বরে সৃজিতকে বিয়ে করেন মিথিলা। করোনার কারণে দুই তারকাকে থাকতে হচ্ছে দুই দেশে। বিভিন্ন সময়ে তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে উঠে এসেছে বিরহের কথা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত