করোনাভাইরাস থেকে বাঁচতে লকডাউনের মধ্যে সকলে যখন ঘরবন্দী, তখন ভারতের গোয়ায় দেখা মিলল বিরল ব্ল্যাক প্যান্থারের (কালো চিতা)।
বুধবার গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত তার টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ব্ল্যাক প্যান্থারের ছবি শেয়ার করেছেন। তিনি জানান, ছবিটি তোলা হয়েছে দক্ষিণ গোয়ার নেত্রবালী অভয়ারণ্য থেকে। সেখানেই দেখা গেছে দুর্লভ এই প্রাণীটিকে।
নেত্রবালী অভয়ারণ্যের এক শীর্ষ বন কর্মকর্তা জানান,এই বনে আরো ব্ল্যাক প্যান্থার রয়েছে কি না তা জানার চেষ্টা করছি আমরা। এই অরণ্যে ব্ল্যাক প্যান্থারের ক্যামেরাবন্দি হওয়ার ঘটনা অত্যন্ত আনন্দের।
ব্ল্যাক প্যান্থারের ছবিটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। বহু নেটিজেনই নানা মন্তব্য করেছেন ছবিটি দেখে।
সূত্র: এনডিটিভি।
