প্রধানমন্ত্রীর আসনের উন্নয়নের দায়িত্ব ধর্ম প্রতিমন্ত্রীর

আপডেট : ০৮ মে ২০২০, ১২:০৩ এএম

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার (টুঙ্গীপাড়া-কোটালীপাড়া) উন্নয়নে প্রতিনিধির দায়িত্ব দেওয়া হয়েছে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে।

বৃহস্পতিবার এ-সংকান্ত প্রধানমন্ত্রী স্বাক্ষরিত একটি চিঠি ধর্ম প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।

চিঠিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যস্ততার জন্য জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচনী এলাকা-২১৭ গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া-কোটালীপাড়া) এর উন্নায়ন কার্যক্রমে প্রধানমন্ত্রীর পক্ষে দায়িত্ব পালনের জন্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে প্রতিনিধি মনোনয়ন করা হলো।

দীর্ঘ দিন ধরে ধর্ম প্রতিমন্ত্রী অ্যডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকায় তার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত