নাটোরে আম লিচু সংগ্রহের সময় নির্ধারণ

আপডেট : ০৮ মে ২০২০, ০১:১৬ এএম

নাটোর জেলায় ২০ মে থেকে আম সংগ্রহ এবং ২১ মে থেকে শুরু হবে লিচু সংগ্রহ কার্যক্রম। এ সংগ্রহ কার্যক্রম আগামী ১৫ আগস্ট পর্যন্ত চলবে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় রাসায়নিক পদার্থের অপব্যবহার রোধ করে পরিপক্ব আম প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে আম ও লিচু সংগ্রহের সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।

সভায় নাটোরে উৎপাদিত ২০ জাতের আম পাড়ার সময়সূচি নির্ধারণ করা হয়। ২০ মে থেকে গোপালভোগ আম সংগ্রহের মধ্য দিয়ে এ সময়সূচি অনুসরণ শুরু হবে। পরে ২৫ মে থেকে স্থানীয় দেশীয় জাতের গুটি ও বৈশাখী আম, ২৮ মে থেকে রানীপছন্দ ও ক্ষিরসাপাত, ১ জুন থেকে লক্ষ্মণভোগ ও মহান্দা, ৬ জুন থেকে ল্যাংড়া, ৭ জুন থেকে কাঁচামিঠা, ১৫ জুন থেকে দুধসর, কার্ডিমন ও মোহনভোগ জাতের আম, ১৬ জুন থেকে কৃষাণভোগ, ২০ জুন থেকে হাড়িভাঙ্গা আম, ৩০ জুন থেকে আম্রপালি, মল্লিকা ও ফজলি, ১৫ জুলাই থেকে বারি-৪, ২০ জুলাই থেকে আশ্বিনা জাতের আম এবং সর্বশেষ ১৫ আগস্ট থেকে গৌড়মতি আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত