করোনা পরিস্থিতিতে ভারতে ৯ মাসের মধ্যে রেকর্ড সংখ্যক শিশুর জন্ম হতে যাচ্ছে। মার্চ থেকে আগামী ডিসেম্বরের মধ্যে ভারতে অন্তত ২ কোটি শিশু জন্ম নেবে বলে জানিয়েছে ইউনিসেফ।
নবজাতকের এই সংখ্যা গোটা পৃথিবীর মধ্যে সর্বাধিক। ভারতের পরেই এই তালিকায় রয়েছে চিন। সেখানে করোনা আবহে জন্ম নেবে ১৩.৫ মিলিয়ন শিশু।
ভারত ও চিনের পরে এই তালিকায় রয়েছে নাইজেরিয়া (৬.৪ মিলিয়ন), পাকিস্তান (৫ মিলিয়ন) এবং ইন্দোনেশিয়া (৪ মিলিয়ন)। এই সব দেশগুলিতে করোনাভাইরাসের আগেও শিশুজন্মের হার বেশি ছিল বলে জানিয়েছে ইউনিসেফ।
ইউনিসেফ জানায়, এই করোনা পরিস্থিতিতে বিশ্বে জন্ম নেবে ১১৬ মিলিয়ন শিশু। গত ১১ মার্চ করোনাভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সূত্র: এই সময় অনলাইন।
