খুলনায় জেলা প্রশাসনের তৈরি মোবাইল অ্যাপস ‘কৃষকের হাসি’র মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে কৃষকের কাছে বোরা ধান ক্রয়ের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুরে নগরীর মহেশ্বরপাশা সিএসডি চত্বর থেকে কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয়ের উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।
অনুষ্ঠানে জানানো হয়, এ বছর খুলনার দীঘলিয়া উপজেলার কৃষকদের নিকট থেকে মোবাইল অ্যাপস ‘কৃষকের হাসি’র মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সরকার ২৬ টাকা কেজি দরে প্রায় ৭০১ টন বোরো ধান ক্রয় করবে।
‘কৃষকের হাসি’ অ্যাপসের মাধ্যমে বর্তমানে শুধু দীঘলিয়া উপজেলা থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। পর্যায়ক্রমে খুলনার অন্যান্য উপজেলা থেকেও ডিজিটাল পদ্ধতিতে ধান ক্রয় শুরু হবে।
