ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. নাজমুল করিম চৌধুরী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপাচার্য প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। এক শোকবাণীতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অধ্যাপক ড. মো. নাজমুল করিম চৌধুরী মানারাত ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির খ-কালীন শিক্ষক ও স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের সম্মানিত উপদেষ্টা ছিলেন।
এশিয়ান ইউনিভার্সিটির ভিসির শোক :
করোনায় আক্রান্ত হয়ে ফারইস্ট ইটারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল করিম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।
এক শোকবাণীতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ফারইস্ট ইটারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. নাজমুল করিম চৌধুরী। বিজ্ঞপ্তি।
