মুন্সীগঞ্জে নতুন করে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৫ জনে।
রবিবার বেলা ১১ টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৩ জনের নমুনা রবিবার সকালে নতুন করে দুইজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত দুইজনই টঙ্গীবাড়ি উপজেলায়। এদের মধ্যে একজন হচ্ছেন উপজেলাটির বালিগাঁও ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার। তার বয়স ৩৫ বছর। নতুন আক্রান্ত আরেকজন হচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২০ বছর বয়সী ওয়ার্ডবয়।
