সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়ের অদেখা মুহূর্ত

আপডেট : ১০ মে ২০২০, ০৬:২৬ পিএম

বিয়ের সাজে সোনম কাপুর, ভাই অর্জুন কাপুরের হাত ধরে রয়েছেন। আর অর্জুন বিয়ের পর সোনমের মুম্বাই ছেড়ে লন্ডন চলে যাওয়ার কথা বলছেন।

দ্বিতীয় বিবাহ-বার্ষিকী উপলক্ষে গত শুক্রবার ই-টাইমসের ইনস্টাগ্রাম পেজে সোনমের বিয়ের দিনের এমন একটি ভিডিও শেয়ার করা হয়েছে।

মেয়ের বিবাহবার্ষিকী উপলক্ষে অনিল কাপুরও একটি ভিডিও শেয়ার করেছেন। নিজের বিবাহবার্ষিকীর দিন সকালে সোনম নিজেও মা-বাবা, শ্বশুর-শাশুড়ি ও স্বামী আনন্দ আহুজার সঙ্গে বিয়ের একটি অদেখা মুহূর্ত শেয়ার করেছেন। অন্যদিকে আনন্দ আহুজা নিজেও বিয়ের কিছু অদেখা ছবি পোস্ট করেন।

প্রসঙ্গত, লকডাউনের কারণে সোনম ও আনন্দ তাঁদের বিবাহবার্ষিকী দিল্লিতে নিজেদের বাড়িতেই সেলিব্রেট করেছেন। আলাদা করে কাপুর ও আহুজা পরিবার একত্রিত হয়ে এবছর সোনম-আনন্দের বিবাহবার্ষিকী সেলিব্রেট করতে পারেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত