মুন্সীগঞ্জে সোমবার একদিনে দুই চিকিৎসকসহ ৪ স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দুপুরে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে এ জেলায় ২০২ জনের নমুনা থেকে নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের দুইজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়া সিভিল সার্জন কার্যালয়ের আরো ২ জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হন। এতে একদিনেই দুইজন চিকিৎসকসহ ৪ স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন।
