গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৬২ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গতকাল সোমবার পর্যন্ত ১ হাজার ৭৫৬ জন পুলিশ সদস্য ও কর্মকর্তা ভাইরাসটিতে আক্রান্ত হন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮ জন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬৫ জন। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা দেশ রূপান্তরকে এসব তথ্য জানান। সোহেল রানা জানান, আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যই ৮১০ জন।
×
