ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে দ্বিতীয়বারের মতো আজ বুধবার দায়িত্ব নিচ্ছেন মো. আতিকুল ইসলাম। ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র মো. জামাল মোস্তফার কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। তবে করোনা পরিস্থিতির কারণে নতুন মেয়রের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই দেশ রূপান্তরকে বলেন, ‘বুধবার নবনির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম দায়িত্ব গ্রহণ করবেন। সেই লক্ষ্যে আমাদের সব ধরনের দাপ্তরিক প্রস্তুতি রয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে আমরা কোনো ধরনের আনুষ্ঠানিকতা করছি না। শুধু সংস্থার ঊর্ধ্বতন কয়েক কর্মকর্তা এ সময় উপস্থিত থাকবেন।’
