মির্জাপুরে ওষুধ কোম্পানির এক কর্মকর্তা করোনায় আক্রান্ত

আপডেট : ১৩ মে ২০২০, ০২:৪৫ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে একটি ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মির্জাপুরে করোনা আক্রান্তের সংখ্যা হল ১০ জনে।

বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

জানা গেছে, ওই কর্মকর্তা মির্জাপুর উপজেলার এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত। তিনি গোড়াই হলিদাচালা আবু সাঈদের বাড়িতে ভাড়া থাকেন।

করোনা উপসর্গ দেখা দেওয়ায় গত রবিবার (৯ মে) কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দেন।

সোমবার (১০ মে) ওই নমুনা ঢাকায় পাঠানো হয়। আজ বুধবার তার করোনায় আক্রান্তের বিষয়টি জানতে পারে কালিয়াকৈর স্বাস্থ্য বিভাগ। তিনি তার বাসায় আইসোলেশনে থাকবেন বলে মির্জাপুর স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্ত ব্যক্তি নিজ বাসায় আইসোলেশনে থাকবেন। তিনি যে বাসায় থাকেন ওই তিনতলা ভবন, পাশের একটি কাঁচা বাজার এবং তিনটি দোকান লকডাউন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত