লাগাতার লকডাউনকে 'বিরাট ভুল' বলছেন নোবেলজয়ী লেভিট

আপডেট : ১৩ মে ২০২০, ০৯:৩৩ পিএম

নোবেলজয়ী বিজ্ঞানী মাইকেল লেভিট করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে চলমান লকডাউনকে বিরাট ভুল বলে অভিহিত করেছেন। 

রসায়নে ২০১৩ সালে নোবেল জয় করেন মাইকেল লেভিট। তিনি একজন জীব পদার্থ বিজ্ঞানীও। ফেব্রুয়ারিতেই তিনি করোনাভাইরাসের প্রকোপ কমে আসার লক্ষণের কথা জানিয়েছিলেন। যা চীনে সঠিক বলে প্রমাণিত হয়। 

৭৩ বছর বয়সী লেভিট বর্তমানে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে মেডিসিনস স্ট্রাকচারাল বায়োলজি বিভাগের প্রধান। তিনি দক্ষিণ আফ্রিকায় জন্ম নেন।  

শনিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্ব যদি চীন কীভাবে এ কভিড-১৯ মোকাবিলা করেছে সে দিকে গভীরভাবে তাকাত, তাহলে সরকারগুলো অর্থনীতি বন্ধ করে দেওয়ার বদলে ভ্ন্নিভাবে কাজ করত। 

তিনি বলেন, 'আমরা যদি আবার সব (অর্থনৈতিক কর্মকাণ্ড) করতে চাই, তাহলে আমাদের উদ্বুদ্ধ করতে হবে ফেইস মাস্ক, হাত জীবানূমুক্ত রাখতে পারবে এমন কিছুর ব্যবহার এবং বিল পরিশোধের এমন ব্যবস্থা করা যাতে ছোঁয়াছুঁয়ির বাপারটা না থাকে। আর বয়স্কদের আটকে রাখতে হবে।  

লেভিট বিশ্বাস করেন পৃথিবী একদিন বুঝতে পারবে যে সুইডেন আর জার্মানিই ঠিক ছিল। তারা খুব বেশি লকডাউনের মধ্যে যায়নি- সেখানে অনেক মানুষ কভিড-১৯ দ্বারা আক্রান্ত হয়ে হার্ড ইমিউনিটি অর্জন করেছে। অন্য দিকে অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া এবং ইসরায়েল খুব বেশি লোক আক্রান্ত হওয়ার আগে কড়া লকডাউনে গেছে, যে কারণে তারা খুব বেশি হার্ড ইমিউনিটি অর্জন ছাড়াই সামাজিক বিপর্যয়ের মধ্যে পড়বে। 

তার মতে, একের পর এক করোনাভাইরাসের আক্রমণের মুখে প্রথম দিকে যারা এর দ্বারা সংকমিত হয়েছে তারা বেশি সফলভাবে পরবর্তীতে মোকাবিলা করতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত