নড়াইলে সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত জীবাণুনাশক টানেলের উদ্বোধন করা হয়েছে। বুধবার নড়াইল-যশোর সড়কের শহরের পুরাতন বাসটার্মিনাল এলাকায় এ জীবাণুনাশক টানেলের উদ্বোধন করেন যশোর সেনানিবাসের ৫৫পদাতিক ডিভিশনের ৫৫ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আই.কে.এম মোস্তাহসেনুল বাকী।
এ সময় নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম বার), যশোর সেনানিবাসের ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর দেওয়ান মঞ্জুরুল হক পিএসসি, নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাসসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেনা প্রধানের নির্দেশে যশোর সেনানিবাসের ৫৫পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় নড়াইল জেলার সাধারণ মানুষ ও যানবাহনকে জীবাণুমুক্ত করার জন্য প্রাথমিকভাবে এ টানেল নির্মান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
